• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীতে গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা শহরের কলেজ স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত কবীর আহমেদ (৮৫) কলেজ স্টেশন বাজারের একজন হোটেল ব্যবসায়ী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া পাঁচটার দিকে কবীর আহমেদের দু’টি গরু স্টেশন এলাকায় রেললাইনের ধারে ঘাস খাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনের শব্দে ঘাস খাওয়া ছেড়ে একটি গরু রেললাইনে দাঁড়িয়ে পড়ে ওই গরুটিকে বাঁচাতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে নিহত হন কবীর আহমেদ।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম মোবাইল ফোনে বলে,‘খবর পেয়েছি, সেখানে লোক পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ