সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়দেব কুমার জয়- এর বাবা যজ্ঞেশ্বর রায় পরলোকগমন করেছেন। আজ ৭ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডাক্তারপাড়ায় নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন তিনি। তিনি বেশ কিছু দিন যাবৎ কিডনি, পোস্টেডগ্লান্ড রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। কাল শুক্রবার সকাল ১০টায় স্বর্গীয় যজ্ঞেশ্বর রায়কে নিজ বাড়ি সংলগ্ন আত্রাই নদীর পাড়ে দাহ্ করা হবে।
স্বর্গীয় যজ্ঞেশ্বর রায়ের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক ড. মো. আমির আলী আজাদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু সুশীল কুমার শাহ্, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বাণু, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাবেক সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায়, এ্যাড. হিল্লোল রায়, এ্যাড. জয়শ্রী দেব, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড. সুবোধ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক যোগেন্দ্র নাথ রায় এবং সৈয়দপুর পৌর শাখার সভাপতি প্রতাপ সরকার বিজয় ও সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, শাহাজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জিএম কামরুল হাসান শামীম, অল ইন ওয়ান ’৮৯ সংগঠনের সভাপতি মাসুদ আকতার মুগ্ধ, দৈনিক আজকের পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ও সৈয়দপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।