• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার

সিসি নিউজ ডেস্ক ।। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে একটি অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের পাশের একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্যবিশিষ্ট একটি এক্সপার্ট টিম রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মারুফ নামে মেহেরচণ্ডীর এক বাসিন্দা কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামেন। এ সময় তিনি ইটসদৃশ কিছু একটা দেখতে পান। পরে এটি তুলে এনে কৃষি অনুষদের ফ্লাইওভারসংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে একটি রকেট লঞ্চার পাওয়া গেছে। আমি দুজন সহকারী প্রক্টরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে এটি নিষ্ক্রিয় করে।

উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল এবং এর তিন দিন পর ৩০ এপ্রিল আরও দুটি মর্টারশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ