• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

ইনসান সাগরেদ, পঞ্চগড়।। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছে। নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকার আব্দুল আজিজ (৫৫) এবং তার ছেলে বিজিবি সদস্য আরিফ হোসেন (২৪)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় আরিফ তার বাবাসহ চাকলাহাট থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় নতুনবন্দর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ নিহত হয় এবং আরিফের বাবা গুরুতর আহত হন। বাবা আবদুল আজিজকে উদ্ধার করে দ্রুত রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বিজিবি সদস্য আরিফ হোসেন বর্তমান ১১ ব‍্যাটিলিয়নে রামু এলাকায় কর্মরত ছিলেন। কয়েক দিনের ছুটিতে বাড়ি এসে ছিলেন এবং আগামীকাল সোমবার কর্মস্থলে যোগদান করার কথা ছিল।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন ও তার বাবা’র  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ