• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস পালিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে গতকাল মঙ্গলবার স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে সৈয়দপুরে নিহত শহীদদের স্মরণে প্রতিবছর দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখা নানা কর্মসূচির আয়োজন করে। এ দিন সরকারি-বেসরকারি অফিসহ সকল ব্যবসা প্রতিষ্ঠানের ভবনের শীর্ষে কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮ টায় সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম শহীদ ডা: জিকরুল হক সড়কস্থ শহীদ স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রজন্ম ’৭১-এর সৈয়দপুর শাখা, রক্তধারা’৭১, উদীচী শিল্পি গোষ্ঠী, সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাদ আসর স্থানীয় আদিবা কনভেনশন হলে আলোচনাসভা ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখার সভাপতি এ এ এম মঞ্জুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাবেয়া আলিম।

আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদের সন্তান মহসিনুল হক মহসিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ