• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে জনপ্রতি ফিতরা সর্বনিম্ম ৭০ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৩১০টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদে জেলার শীর্ষ আলেমগণের উপস্থিতিতে ওইসব ফিতরা নির্ধারণ করা হয়।
এ উপলক্ষে কোট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আশরাফুল হক নূরী, বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, ফুড অফিস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলী।
এছাড়াও, স্টাফ কোয়াটার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালকের প্রতিনিধি লাইব্রেরীয়ান মো. হাবিবুর রহমান প্রমুখ।
বড় মসজিদের পেশ ইমাম বলেন, ‘এক কেজি ৬৫০ গ্রাম আটার মূল্যের সঙ্গে আরো ৪ টাকা অতিরিক্ত যোগ করে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা এবং ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের মূল্য হিসেবে সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে। এখন যে যার সাধ্যমত ফিতরার ওই পরিমান টাকা বিতরণ করতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ