• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ পহেলা বৈশাখ

সিসি নিউজ।। আজ পহেলা বৈশাখ, বাংলা নতুন বছরের সূচনা দিন। ১৪২৯ সনকে সাদরে স্বাগত জানানোর দিন। বিগত দুটি বৈশাখ কেটেছে মহামারির সঙ্গে লড়তে লড়তে। মহামারির তেজ যখন অনেকটা দুর্বল হয়ে এসেছে, তখন সংকট, সংশয়, ভয় কাটিয়ে নতুন আনন্দে জাগরণের উজ্জীবনী সুর লেগেছে বাঙালির মনে। এ আনন্দ জীর্ণ, মলিন ও যা কিছু অশুভ তাকে পেছনে ফেলার। নতুন সময়ে মঙ্গলালোকে বাঁচার।

রোজার মাসে পহেলা বৈশাখ পড়ায় এবার উৎসবের মাঝেও সংযমী হয়ে নববর্ষ উদযাপন করবে সবাই। এ উৎসবে পান্তা-ইলিশ তার অবিচ্ছেদ্য অবস্থান থেকে সরে আসবে। হালখাতার চল আগের মতো না থাকলেও এখনো পুরান ঢাকার ব্যবসায়ীরা নতুন খাতা খুলে নতুন বছর শুরু করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশে ও দেশের বাইরে বসবাসরত সব বাংলাদেশিকে বাংলা নবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দেশবাসীকে অতীতের সব ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর, সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ