• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদের আগেই বেতন-বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সিসি নিউজ ডেস্ক ।। পবিত্র ঈদুল ফিতরের আগেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস দেওয়া হবে। মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে ইতিমধ্যে শিক্ষকদের বেতন-ভাতার পাস করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, মাউশি থেকে পাঠানো এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব বৃহস্পতিবার বিকেলে বাজেট শাখা থেকে পাস করা হয়েছে। এটি এখন অধিদপ্তরে পাঠানো হচ্ছে। আাগামী সপ্তাহে অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-বোনাসের বিষয়ে মাউশির উপসচিব (বাজেট) মো. নূর-ই-আলম বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন ও ঈদুল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব পাস করা হয়েছে। এটি অধিদপ্তরের পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহে শিক্ষকেরা বেতন-বোনাসের সরকারি অংশের অর্থ পাবেন।

প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের প্রস্তাব তিনটি ভিন্ন অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়ে থাকে। এরপর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে সেই প্রস্তাব অনুমোদন দিলে পরবর্তীতে অধিদপ্তর থেকে ব্যাংকগুলোতে অর্থ বরাদ্দের চেক পাঠানো হয়। এরপর শিক্ষকেরা তফসিলে ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করেন।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩মে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ঈদের আগে ব্যাংক বন্ধ থাকায় এবার বেতন পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে মন্ত্রণালয় থেকে এপ্রিল মাসের এমপিওর প্রস্তাব অনুমোদন করায় শিক্ষকেরা ঈদের আগেই বেতন-বোনাস পাবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ