• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

সিসি নিউজ ডেস্ক ।। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার কৃষকের দোরগোড়ায় সার, বীজ ও বিদ্যুৎ সেবা পৌঁছে দিচ্ছে। সেচের অভাবে জমি অনাবাদি থাকছে না। অথচ বিএনপির আমলে সার চাওয়ায় কৃষককে গুলি করে মারা হয়েছে। বিদ্যুতের অভাবে কৃষক জমিতে সেচ দিতে পারেনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টায় নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, কৃষক নন কিংবা চাষের জমি নেই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত না হন তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রণোদনা নিয়ে তা উৎপাদন বৃদ্ধিতে কাজে লাগাতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে খাদ্য ঘাটতি থাকবে না, বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। আর চাল আমদানি না হলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতির ভিত্তিতেই সরকার সব সময় কৃষকের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য ২০২১-২০২২ অর্থবছরে নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে দুই হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। পরে মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ