• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বজ্রপাতে ৯টি বাড়ি পুড়ে ছাই

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতের ঘটনায় ৯টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কবিরাজপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় নগদ ৩ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানান, গতকাল রাত ৮টার দিকে ঝড় ও বজ্রের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রচণ্ড শব্দে বজ্রপাতের একপর্যায়ে ওই গ্রামের অতুল চন্দ্র সরকার ও প্রদীপ চন্দ্র সরকারের বাড়িতে আগুন ধরে যায়। আগুন মুহূর্তের মধ্যে পাশের বিপুল চন্দ্র সরকার, বিনয় চন্দ্র সরকার, বাবুল চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার, রাজেন্দ্র চন্দ্র সরকারসহ অন্যদের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড, সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৬টি বাড়ি সম্পূর্ণ এবং ৩ টির বেশির ভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা বলেন, বাড়িতে থাকা নগদ টাকা, ধান, চাল ও আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তার আগেই ছয়টি বসতবাড়ি সম্পূর্ণ ও তিনটি বেশির ভাগ অংশ আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ইউনিয়ন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ