চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত ৩ দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে ইটভাটায় ক্ষতি প্রায় দেড় কোটি টাকা।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৩ দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে উপজেলার ২৫টি ইটভাটার তৈরিক্রত ইটের প্রায় ৭০ ভাগ ইট নষ্ট হয়ে গেছে। এতে ভাটা মালিক ও শ্রমিকদের অপূরনীয় ক্ষতি হয়েছে। উপজেলার সর্ববৃহত ইটভাটা আর এ ব্রিক্স-এর মালিক মো. রফিকুল ইসলাম জানান, গত ৩ দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে এ ভাটায় আমার প্রায় অর্ধ কোটি টাকার তৈরিক্রত ইট নষ্ট হয়ে গেছে। উপজেলার ২৫টি ইটভাটায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।