• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাঁচ হাজার মানুষকে ঈদ উপহার দিলো ইকু গ্রুপ

সিসি নিউজ ।। ঈদ উপহার হিসাবে নীলফামারীর সৈয়দপুরে পাঁচ হাজার দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছে শিল্প পরিবার ইকু গ্রুপ। ইকু গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয় ও শহরের বিভিন্ন পয়েন্টে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নিজ হাতে গরিব-দুখী মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন।
এরপর একটি ভ্রাম্যমান টীম সৈয়দপুর শহরের বস্তি ও বিভিন্ন পয়েন্টে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় সাথে ছিলেন শিল্প পরিবারটির পরিচালক এরফান আলম ও কর্মকর্তা- কর্মচারীরা।
ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম জানান, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা একটি অন্যরকম আনন্দ। প্রতিবছরের মতো এবারও আমরা দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ