খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর আর্থিক সহযোগিতায় দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউজিডিপি প্রকল্পের মাধ্যমে প্রদানকৃত বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি ও হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও ইউজিডিপি প্রকল্পের অতিরিক্ত পরিচালক মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে তাঁরা হাসপাতালে সরেজমিন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, ইউএনও রাশিদা আক্তার, ইউজিডিপি প্রকল্পের ইন্জিনিয়ারিং এক্সপার্ট রাফায়েল ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর হেলেনা আক্তার, এমটিইপিআই অশোক রায় ও হাসপাতালের স্টাফগণ।
পরিদর্শন কালে ইউজিডিপি প্রকল্পের প্রতিনিধিদল সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে আরও সহযোগিতার আশ্বাস দেন।