• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বজ্রপাতে নিহত ২

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় বজ্রপাতে ওসমান গণি (৫০) ও মাজেদা বেগম (৪০) নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।  ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে।

নিহত শাহ আলম উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গণির ছেলে এবং নিহত মাজেদা বেগম আংগারপাড়া ইউনিয়নের সূর্বণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় আহতেরা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ির বারান্দায় গাভির দুধ সংগ্রহের সময় হোসেনপুর গ্রামের ওসমান গণি এবং শসা ছিঁড়তে গিয়ে সূর্বণখুলী গ্রামের মাজেদা বেগম বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হন। পরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত্যু ঘোষণা করেন। এর সঙ্গে টংগুয়া গ্রামে একটি গাভি ও বাছুর মারা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউএনও রাশিদা আক্তার বলেন, নিহত দুই পরিবারকে মোট ১৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ