• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুমিল্লায় ঈদ জামাতে প্রকাশ্যে গুলি

সিসি নিউজ ডেস্ক।।  কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় ঈদের জামাতে পূর্ববিরোধের জের ধরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

ওসি সহিদুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে গোলাবাড়ি এলাকার রুবেল ভুঁইয়া পাশের ঈদগাহ মাঠে গিয়ে প্রকাশ্যে একই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন। এ সময় মাঠে থাকা মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তার ডান হাঁটুতে গুলি লেগেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। গোলাগুলির ঘটনায় ওই ঈদগাহ মাঠে এক ঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়। আমরা দ্রুত অপরাধীর গ্রেপ্তার চাই।

আহত মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, কয়েক দিন আগেও রুবেল আমাকে মারধর করেছে। তার নামে মামলা থাকার পরও জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন নগরীর চকবাজার এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে না।

এ প্রসঙ্গে ওসি সহিদুর রহমান বলেন, আমরা ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনায় জড়িত ব্যক্তি আগেই পালিয়ে গেছে। আমরা তাকে ধরতে অভিযান পরিচালনা করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

উৎস; কালের কন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ