• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ভিজিএফের চাল সন্দেহে ৬০ বস্তা চালসহ ট্রাক আটক

সিসি নিউজ ।। নীলফামারীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিএফের চাল সন্দেহে ৬০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কালিবাড়ী মোড় এলাকা থেকে আটক করা হয়। পরে পুলিশ এসে ট্রাকটি থানায় নেয়।
বিক্ষুদ্ধদের অভিযোগ জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভিজিএফ এর ওই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, ঈদুল ফেতর উদ্যাপনের জন্য দরিদ্রদের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দেয় সরকার। ওই চালের একটি অংশ ইউপি চেয়ারম্যান বিতরণ না কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ৬০ বস্তা চাল মজুদ করেন। বৃহস্পতিবার দুপুরে একটি ট্রাকে করে (ঢাকা মেট্রো ন-১৯৫৪৭৮) ওই চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে জেলা শহরের নিচ্ছিলেন। বিক্ষুদ্ধরা পিছু নিয়ে শহরের কালিবাড়ী মোড় এলাকায় ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ এসে চালসহ ট্রাকটি থানায় নেয়।
চাল কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন মুঠোফোনে আজকের পত্রিকাকে জানান, ‘১০ কেজি করে ৫ হাজার ২১৩ জন উপকারভোগির মাঝে ঈদের চার দিন আগে জনসন্মুখে চাল বিতরণ করা হয়েছে। ট্রাকে করে কার চাল কোথায় যাচ্ছিল সেটি আমি জানি না। প্রতিপক্ষের কিছু মানুষ ওই চাল নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন,‘ সদর উপজেলার সহকারী কর্মকর্তার (ভূমি) নির্দেশে চালসহ ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারী সদর উপজেলার সহকারী কর্মকর্তা (ভূমি) মফিজুর রহমান বলেন, ‘চালসহ ট্রাকটি থানায় পাঠানো হয়েছে। প্রকৃতপক্ষে ট্রাক ভর্তি চাল কার? পুলিশী তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ