• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বঙ্গবন্ধু ধান ১০০ এর প্রদর্শনী প্লটের শস্য কর্তন

সিসি নিউজ ।। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান ১০০ এর প্রদর্শণী প্লটের শস্য কর্তন করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। আজ মঙ্গলবার (১০ মে) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় সৈয়দপুর – নীলফামারী বাইপাস সড়কের পাশে কৃষক মোহাম্মদ মিষ্টি’র জমিতে আনুষ্ঠানিকভাবে ওই শস্য কর্তন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। এ শস্য কর্তন অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস, উপসহকারি কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা, মাহুবুবর রহমান, মেরিনা আক্তার, কামারপুকুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল মুয়ীদ বিন – কাদির, কৃষক মো. মিষ্টিসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবন করেছে বঙ্গবন্ধু ধান ১০০ (ব্রি ধান ১০০)।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এবারই প্রথম দেশের ৬৪ জেলায় এই ধানের পরীক্ষামূলক চাষ করা হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলার মোট ১৩৩ শতক জমিতে ‘বঙ্গবন্ধু ধান ১০০’ প্রদর্শণী প্লট স্থাপনের মাধ্যমে চাষ করা হয়। এ শস্য কর্তনের পর পরই সেখানে তাৎক্ষণিকভাবে পরিমাপ করে দেখা যায়, বঙ্গবন্ধু ধান ১০০ এর ফলন মিলেছে হেক্টরের প্রায় ৬ মেট্রিক টন ধান। আর তা থেকে চাল পাওয়া যাবে ৪.০৩ মেট্রিক টন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ