• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলিং ফ্যান পড়ে মুরাদের মাথায় ৩ সেলাই

সিসি নিউজ ডেস্ক ।। মাথায় সিলিং ফ্যান পড়ে গুরুতর আহত হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এতে তার মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ডা. মুরাদের বাসভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় নিজ বাসায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেয়ার সময় হঠাৎ ডা. মুরাদের মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে। এ সময় তার মাথার পেছেনের অংশ কেটে যায়। ফলে মাথায় তিনটি সেলাই দেয়া হয়।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য ও নারীদের নিয়ে অশোভন বক্তব্য দিয়ে ২০২১ সালে প্রতিমন্ত্রীর পদ হারান ডা. মুরাদ। গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন মুরাদ। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেও তাকে সে দেশে ঢুকতে দেয়া হয়নি। পরে বাধ্য হয়ে দেশে ফেরত আসেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ