• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ছাগল ভেড়ার পিপিআর রোগের ফ্রি টিকাদান কর্মসূচি শুরু

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ছাগল ভেড়ার পিপিআর রোগের ফ্রি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বৃহস্পতিবার ১২ মে থেকে সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলার পাঁচটি ইউনিয়নে একযোগে এ কর্মসূচির শুরু হয়েছে। উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১৮ দিন ব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ২৯ মে পর্যন্ত। আর সৈয়দপুর পৌরসভা এলাকায় ৩০ মে থেকে এ ফ্রি টিকাদান কর্মসূচি শুরু হয়ে তা চলবে ৫ জুন পর্যন্ত।
সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ছাগল ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগ নিয়ন্ত্রণে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে। উপজেলার পাঁচটি কামারাপুকুর,কাশিরাম বেলপুুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চারটি করে পয়েন্ট (স্থান) নির্ধারণ করা হয়। প্রতিটি ওয়ার্ডের এ পয়েন্টগুলোতে দুই দিন করে সকাল ও বিকেল ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের ভ্যাকসিন ফ্রি প্রদান করা হচ্ছে। এজন্য প্রতিটি ইউনিয়নে একজন করে ভ্যাকসিনেটর কর্মরত রয়েছে। আগামী ২৯ মে এ টিকাদান কর্মসূচি শেষ হবে। এরপর সৈয়দপুর পৌরসভা এলাকায় আগামী ৩০ মে থেকে এ ফ্রি টিকাদান কর্মসূচি শুরু হবে এবং তা চলবে ৫ জুন পর্যন্ত। এটি ছাগল ভেড়ার পিপিআর রোগের টিকার দ্বিতীয় ডোজ। এর আগে গত ২০২১ সালে পিপিআর রোগের টিকার প্রথম ডোজ ফ্রি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সৈয়দপুর উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় উপস্থিত থেকে এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার সরেজমিনে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের একটি টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, মালিকরা দলে দলে তাদের গৃহপালিত ছাগল ভেড়াগুলোকে নিয়ে টিকাদান কেন্দ্রে আসছেন পিপিআর রোগের টিকা দেয়ার জন্য। আর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের (২য় পর্যায়) নিয়োগপ্রাপ্ত ভ্যাকসিনেটররা মালিকদের নিয়ে আসা ছাগল ভেড়ার পিপিআর রোগের ফ্রি টিকা প্রদান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ