• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মরিচের গুঁড়া চোখে-মুখে ছিটিয়ে গৃহকর্মীকে নির্যাতন!

Nirjatonকক্সবাজার: শহরের এক চিকিৎসকের বাড়িতে ফুল মালা(১২) নামে এক গৃহকর্মীর চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যাপক নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় আটক করা হয়েছে গৃহকর্তা রামু উপজেলায় কর্মরত চিকিৎসক ডা. রণদির দেব নাথের স্ত্রী সুম্মিতা পালকে (২২)। সোমবার দুপুর আড়াই টার দিকে পুলিশ আহত গৃহকর্মীকে উদ্ধার করেছে।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, কুতুবদিয়া উপজেলার জয়রামের মেয়ে ফুল মালা (১২) কক্সবাজার শহরের বিকেপাল সড়কের ডা. রণদির দেব নাথের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময় ফুল মালাকে নির্যাতন করতেন গৃহকর্ত্রী।
এমন খবর পেয়ে বেসরকারি সংস্থা নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের কর্মীরা ওই বাড়িতে গিয়ে ফুল মালার সঙ্গে কথা বলে নির্যাতনের সত্যতা পান। নির্যাতনে ওই গৃহকর্মীর হাত ভেঙে গেছে। শরীর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।
ফুল মালা জানিয়েছে, তার চোখে মুখে মরিচের গুড়া দিয়েও নির্যাতন চালানো হতো। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. রণদির দেব নাথ পালিয়ে গেলেও তার স্ত্রী সুম্মিতা পালকে আটক করা হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের জেলা কমিটির তথ্য বিষয়ক সম্পাদক রাশেদুল মজিদ বাদী হয়ে মামলা করেছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ