• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘আল-কায়েদার কথা বলে যুক্তরাষ্ট্রকে কাছে টানছে সরকার’

Fokrulঢাকা: আল কায়েদার হুমকির কথা বলে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানার অপকৌশল নিয়েছে বলে দাবি করেছে বিএনপি। আলকায়দার অডিওবার্তা নিয়ে সরকারের দেয়া বক্তব্যকে কুরুচিপূর্ণ উদ্ভট ও অযৌক্তিক বলেও আখ্যায়িত করেছে দলটি।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন সারাবিশ্ব প্রত্যাখান করছে। মার্কিন সিনেটে এটা নিয়ে আলোচনা হয়েছে। তারা অতিদ্রুত নির্বাচনের জন্য বলেছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানার জন্যই সরকার এ ধরনের বক্তব্য দিচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু হয়েছে। যখন এধরনের বিষয় সামনে নিয়ে আসা হয় তখন দেশকে বড় ধরনের হুমকির দিকে ঠেলে দেয়া হয়।’

মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, “অবাধ তথ্যপ্রযুক্তির যুগে সরকার কিছু মিডিয়াকে অসত্য প্রচারে বাধ্য করছে। বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না এবং কখনোই দেবে না। আল-কায়েদার কথিত ভিডিও বার্তার সঙ্গে বিএনপির কোনো যোগসূত্র নেই।”

সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কাউকে খুশি করার জন্য কোনো বক্তব্য দেয়ার আগে ভাবতে হবে তার কথার যৌক্তিকতা কতটুকু।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিএনপি দেশে চলমান হত্যা, গুমের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। বিএনপির নেতাকর্মী ও আলেম-ওলামাদের গুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।” এসবের বিরোধিতা করলে যদি আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে অনেক দলই এর অন্তর্ভুক্ত হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, “আমেরিকাসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংগঠনগুলো অন্যায় ও মানবাধিকার পরিপন্থী কাজের প্রতিবাদ করছে। সঙ্গত কারণেই সবাই বাংলাদেশকে একটি বৃহৎ কারাগার বলছে।” সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ