• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় পরচুলা কারখানা উদ্বোধন করলেন ডিআইজি শাফিউর

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। উদ্যেক্তা তৈরী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে পল্লী ইসলামী সংস্থা, এসসিডিএফ ও রয়েল ট্রেডিং কর্পোরেশন এর যৌথ উদ্যোগে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর উপজেলায় পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও খানসামায় পরচুলা তৈরীর একটি কারখানা উদ্বোধন করলেন রংপুর রেঞ্জে কর্মরত সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।

রবিবার (১৫ জুন) বিকেলে উপজেলার খানসামা ও খামার বিষ্ণুগঞ্জ এলাকায় এই কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় এই তিন এনজিও’র প্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিন প্রতিষ্ঠানের পক্ষে এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুস চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, ওসি কামাল হোসেন, পল্লী ইসলামী সংস্থার নির্বাহী পরিচালক ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরী, রয়েল ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান রবিউল ইসলাম, পল্লী ইসলামী সংস্থার চেয়ারম্যান মোঃ মোনাজাত চৌধুরী মিলন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, এসসিডিএফ’র পরিচালক (প্রশাসন ও যোগাযোগ) মোহাম্মদ আজমল হাবিব চৌধুরি জুয়েল, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী,পরিচালক (এডমিন ও আইটি) ইমরুল হক, পুলিশ সদস্যগণ, এনজিও প্রতিনিধিগণ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

পরে রয়েল ট্রেডিং কর্পোরেশন চেয়ারম্যানের কার্যালয়ে দিকনির্দেশনা আলোচনা এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন ডিআইজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ