• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীত আ. লীগের আনন্দ শোভাযাত্রা

সিসি নিউজ ।। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সভাপতি অক্ষয় কুমার রায়, হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপী, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারণ সম্পাদ মাসুদ সরকার প্রমুখ।
শেষে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে সেখানে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কর্মসূচিতে আওয়ামী লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ