• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছেলেদের মারধরে বাবার মৃত্যু, গ্রেপ্তার মা ও ২ ছেলে

সিসি নিউজ ডেস্ক ।। ছেলেদের প্রহারে মৃত্যু হয়েছে বৃদ্ধ বাবার। পটুয়াখালী সদরপুর উপজেলার কমলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ক্রোক মহল এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে বরিশালের শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থা মারা যান মো. ধলু গাজী (৬০)। এ ঘটান ধলু গাজীর স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ক্রোক মহল এলাকায় বৃদ্ধ বাবা ধলু গাজীর সঙ্গে তাঁর দুই ছেলে সোহেল গাজী ও আরিফের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবার সঙ্গে ছেলেদের হাতাহাতির ঘটনাও ঘটে। এতে গুরুতর আহত হন মো. ধলু গাজী। তাঁকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা সংকটাপন্ন দেখা দিলে তাঁকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহতের ভাগ্নে মো. আল-আমিন বাদী হয়ে শুক্রবার বিকেলে তাঁর মামি ও দুই মামাতো ভাইকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই নিহত ধলু গাজীর স্ত্রী তাসলিমা বেগম ও দুই ছেলে সোহেল গাজী ও আরিফকে গ্রেপ্তার করেছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘নিহত ধলু গাজীর ভাগ্নে মো. আল-আমিন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নিহতের স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ