• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দই ডায়াবেটিসের ঝুঁকি কমায়

doiস্বাস্থ্য ডেস্ক: দই ও স্বল্প চর্বিযুক্ত পনির খেলে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় এক চতুর্থাংশ কমে। পূর্বাঞ্চলীয় নরফোক কাউন্টির অধিবাসী নারী-পুরুষের ওপর দীর্ঘদিনের চালানো স্বাস্থ্য সমীক্ষায় একথা বলা হয়েছে।

ইউনিভার্সিটি অব ক্যামেপ্রিজের নিতা ফরোচির এই গবেষণা প্রতিবেদনটি জার্নাল ডায়াবেটোলজিয়াতে প্রকাশিত হয়েছে।

১১ বছর ধরে সমীক্ষা চালানোর সময় ৭৫৩ জনের টাইপ টু ডায়াবেটিস হয়। এতে দেখা যায়, গ্রুপের মধ্যে যারা দই, পনির ইত্যাদি কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেয়েছেন তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ কম। অন্য খাবার থেকে আলাদা পরীক্ষা করে দেখা গেছে দই ডায়াবেটিসের ঝুঁকি ২৮ শতাংশ কমায়।

এই দলের লোকেরা প্রতি সপ্তাহে গড়ে ১২৫ গ্রামের সাড়ে চার পাত্র দই খেয়েছেন।

এছাড়া যারা ক্রিসপের বদলে নাশতা হিসেবে দই খেয়েছে তাদের ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৭ শতাংশ। তবে উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবারের বেলায় এটি প্রযোজ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ