• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাচার ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজার মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের মধ্যপাড়া খনি এলাকায় জমি চাষ করার সময় চাচার ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজা রাসেল বাবু নামে এক ৯ বছরের শিশু’র মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ সিরাজুল হক।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর  উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের আবাদী জমিতে হাল চাষ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাসেল বাবু (০৯)উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম এর জমিতে তার ভাই আজিজুল ইসলাম ট্রাক্টর (লাঙ্গল) দিয়ে জমি চাষ করছিলেন। এসময় নিহত শিশু রাসেল ট্রাক্টরে চড়ার বায়না ধরলে, তার চাচা  তাকে ট্রাক্টরে তুলে নিয়ে জমি চাষ করার এক পর্যায়ে ঝাকুনিতে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে লোহার লাঙ্গলে পেচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে জানতে চাইলে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,জমিতে ট্রাকটর (নাঙ্গল) দিয়ে জমি চাষ করার সময়,নিহত শিশু রাসেল ট্রাক্টরে চড়ার বায়না ধরে কান্নাকাটি করে। এসময়  তার চাচা আজিজুল ইসলাম ওই শিশুকে ট্রাক্টরে তুলে নিয়ে জমি চাষ করার এক পর্যায়ে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ