• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা কোরআন পড়তে পারেন না

ks-0120140217211124ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঠিকভাবে পবিত্র কোরআন ও আমপাড়া পড়তে পারেন না বলে দাবি করেছেন চট্টগ্রামের পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া যদি সঠিকভাবে পবিত্র কোরআন কিংবা আমপাড়া পড়তে পারেন, তাহলে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেবেন।
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শামসুল হক চৌধুরী এ কথা বলেন। তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন। যাকে চান সম্মানিত করেন। ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি যারা হয়েছেন, এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। কিন্তু জামায়াত-হেফাজত আর যুদ্ধাপরাধীদের ধোঁকায় পড়ে খালেদা জিয়া নির্বাচনেই আসতে পারেননি। সব হুজুরই হেফাজতে ইসলাম নয়- উল্লেখ করে গত নির্বাচনে সারা দেশে জামায়াত-হেফাজত অনেক তাণ্ডব করলেও তার এলাকায় টুঁ শব্দও করতে পারেনি বলে তিনি সংসদকে জানান।
শামসুল ইসলাম বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হয়। অনেক বিদেশিও এতে নাক গলায়। অথচ লন্ডনে নির্বাচনের সময় আমি দেখেছি, সে দেশে মাত্র ২০ থেকে ২৫ পার্সেন্ট ভোট পড়েছে। কই সে নিয়ে তো কেউ মুখ  খোলেনি।’
তিনি জানান, দেশের মানুষ এ সরকারকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। এ সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার ছেলে তালেবানের মতো ভিডিও-বার্তার মাধ্যমে মানুষকে ভোট বানচালের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাতে এ দেশের মানুষ সাড়া দেয়নি। প্রায়ই শুনি, তারেক বীরের বেশে দেশে ফিরবেন। বীরের বেশে দেশে আসবেন, না চোরের বেশে আসবেন, তা জানি না। তবে দেশপ্রেম থাকলে তার দেশে আসা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ