• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় শব্দদূষণ রোধে সচেতনতা সভা

সিসি নিউজ ।। নীলফামারীর ডিমলা উপজেলায় শব্দদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও আর্থ সামাজিক উন্নয়ন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। সংগঠনটির সভাপতি মহিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, আয়শা সিদ্দিকা, খগা খড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, সংগঠনটির কোষাধ্যক্ষ আসাদুজ্জামান কবীর জুয়েল প্রমুখ। সভায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশগ্রহন করেন সভায়। এসময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধণা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ