• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে স্কুল শিক্ষককের ওপর সহকর্মীর হামলা

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলার উত্তরাশশী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত ওই শিক্ষককে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সহকারী প্রধান শিক্ষকের বৈধতা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিকেলে বাড়ী ফেরার পথে নিজেকে সহকারী প্রধান শিক্ষক দাবী করা মোক্তার আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমানের উপর অর্তর্কিত হামলা করেন। এতে ওই শিক্ষক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত মতলুবর রহমান জানান আলোচনা সভা শেষে আমি বাড়ী যাওয়ার সময় পথে আমাকে আটক করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে আমাকে বেদম মারপিট করে মোক্তার হোসেন। বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দাতা সদস্য আতাউল্লাহ শাহ্ ফকির জানান মোক্তার হোসেন বিদ্যালয়ের বৈধ শিক্ষক নয়। সে প্যারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বিদ্যালয়ের কাগজপত্রে কোথাও তার নাম নেই। অথচ সে নিজেকে সহকারী প্রধান শিক্ষক দাবি করে প্রতি নিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। এ ব্যাপারে আহত শিক্ষকের পক্ষ্য থেকে থানায় মামলা দায়ের করার প্রন্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ