• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেওয়ানগঞ্জ পৌর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ

সিসি নিউজ ডেস্ক ।। জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দেওয়ানগঞ্জ পৌরসভার পৌর পরিষদ বিলুপ্ত করে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তৎকালীন মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম পাঁচ নম্বরে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লার গালে থাপ্পড় দেন। এ ঘটনায় ওই শিক্ষা কর্মকর্তার করা মামলায় তৎকালীন পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে র‍্যাব। স্থানীয় সরকার বিভাগ এই কারণে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। পরে ৪ জানুয়ারি প্যানেল মেয়র নুরে আলম সিদ্দিকী জুয়েলকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ আমাকে দেওয়ানগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক নিয়োগ করেছে। আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সচেষ্ট থাকব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ