• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের হুমকি

ECযশোর: খুলনা বিভাগে আসন্ন উপজেলা নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে বিএনপি। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ হুমকি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে নিতে ইতোমধ্যে দল সমর্থিত প্রার্থী, সম্ভাব্য প্রার্থী এবং সক্রিয় নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দেয়া হচ্ছে। অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে দলের সক্রিয় নেতাদের ফাঁসিয়ে দেয়া ছাড়াও তাদের ক্রস ফায়ারের হুমকি দেয়া হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে বিএনপি জাতীয় নির্বাচনের ন্যায় এ নির্বাচনও বয়কট করতে বাধ্য হবে।
তরিকুল বলেন, জাতীয় নির্বাচনে যেমন আমাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে; এবারও আহ্বান করলে জনগণ ঠিক একইভাবে সাড়া দেবে। তিনি নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ