• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রাইব্রেকারে সৈয়দপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কাউনিয়া

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম ওই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের ফিনিক্স একাদশ বনাম কাউনিয়ার পাবলিক ইউনিভারসিটি মেডিকেল এলামনাই একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোন দলই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে সৈয়দপুর দলকে ২-৩ গোলে কলে পরাজিত করে বিজয়ী হয় কাউনিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল এলামোনাই একাদশ। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কাউনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত প্রমুখ। খেলাটি আয়োজন করেন সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের স্বত্তাধিকারী বিশিষ্ট চক্ষু বিশেষক্ষ ডা. কামরুল হাসান সোহেল। তিনি বলেন, সমাজ থেকে মাদক দুর করতে সকলকে খেলাধুলায় আগ্রহী করতে এই আয়োজন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ