• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪ থেকে ১০ জুন সারা দেশে বুস্টার ডোজ সপ্তাহ

সিসি নিউজ ডেস্ক ।। আগামী ৪ থেকে ১০ জুন সারা দেশে কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উদ্‌যাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। এই সাত দিনের যেকোনো এক দিন নিকটবর্তী টিকাকেন্দ্র থেকে মানুষ করোনার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। টিকা নেওয়ার জন্য সবাইকে টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়া টিকাকেন্দ্রে আসার সময় অবশ্যই সবাইকে মাস্ক পরে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে বলেও এতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ