• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘হৃদয়ে সৈয়দপুর’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে হৃদয়ে সৈয়দপুর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের এক বছর মেয়াদী কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। গত সোমবার শহরের শেরে বাংলা সড়কের শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ওই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এছাড়াও উক্ত সভায় সংগঠনের পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

সভায় আকাশ সরদারকে সভাপতি মো. রুবেলকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২০ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হচ্ছেন, সহ-সভাপতি রাশেদুজ্জামান রানা, সহ-সভাপতি মার্জিয়া রাইদা, যুগ্ম-সম্পাদক মো. আরিফ, যুগ্ম-সম্পাদক আসিয়া আক্তার নিশি, সাংগঠনিক সম্পাদক বিজয় এন কে খলিল, সহ- সাংগঠনিক সম্পাদক শাহরোজ চান রাব্বি, প্রচার সম্পাদক রুবেল ইসলাম সবুজ, উপ-প্রচার সম্পাদক শাহিন শাহ্, দপ্তর সম্পাদক জাকির জুয়েল, উপ-দপ্তর সম্পাদক শাওন রিপন, ক্রীড়া সম্পাদক মো. সেলিম ইসলাম, উপ-ক্রীড়া সম্পাদক আখতার হোসেন বাদল, কোষাধ্যক্ষ সাথী আক্তার, সমাজ সেবা সম্পাদক মোছা. রোশনী, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রায়হান ইসলাম নাবিল এবং কার্যকরী সদস্য ইমরান নিজাম, আশা হক ও শরিফা আক্তার।

ওই নতুন কেন্দ্রীয় কমিটির পাঁচজন উপদেষ্টা হলেন, মো. মোখছেদুল মোমিন মো. মোস্তফা ফিরোজ, রুহুল আমিন সরকার, রবিউল আউয়াল রবি ও কাব্য আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ