জয়পুরহাট প্রতিনিধি।। “প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
এ উপলক্ষে রোববার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমূখ।
আলোচনা কালে জেলা পরিষদ প্রশাসক আরিফুর রহমান রকেট বলেন, প্রাণীকূলের ত্যাগ করাসহ বিভিন্ন উৎস থেকে প্রায় ২ হাজার কোটি টন কার্বনডাইঅক্সাইড বর্তমানে বাতাসের সাথে মিশে রয়েছে। এসব কার্বনডাইঅক্সাইড আমাদের শরীরে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকির কারন হয়ে দ্বাড়িয়েছে। এ ছাড়া পানি, মাটি ও শব্দ দুষনের কারনে নানা রোগ ব্যাধীর সৃষ্টি হচ্ছে।
এমন ভয়ঙ্কর তথ্যের সাথে এক মত পোষন করে বক্তারা বলেন, পরিবেশ দুষনের হাত থেকে বাঁচতে বৃক্ষ রোপন, বর্জ্য সংশোধনাগার স্থাপন, নিয়ন্ত্রিত যান্ত্রিক ব্যবহারসহ সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে সতর্ক জীবন-যাপন করতে হবে।