• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সিসি নিউজ ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী সদর উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম।

এতে সভাপতিত্ব করেন বিএনপির নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল।

প্রধান অতিথি বলেন, নিরপেক্ষ ভোট হতে গেলে অবশ্যই তত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ ভোট সম্ভব নয়। সারাদেশে পারিবারিকতন্ত্রের প্রভাব এবং সরকারি সিন্ডিকেটের কারণে, তেল চালসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য আজ দরিদ্র মানুষের নাগালের বাইরে, তাই সরকারের পতনে রাজপথের বিকল্প নেই।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, মোক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সেপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী (শুভ), সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মেসবাহুল ইসলাম শাহ টুলু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ