• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএম ডিপোতে বিস্ফোরণ: ৮ জনকে আসামি করে মামলা

সিসি নিউজ ডেস্ক ।। সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে মামলায় তাঁদেরও আসামি করা হবে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ডিপোর কর্মকর্তা ও কর্মচারীদের। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্তের কাজ চলমান। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, গত শনিবার রাত সোয়া ৯টার দিকে বিএম কনটিইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফারণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিকেরও অধিক মানুষ।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ