• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরীর আপত্তিকর ভিডিও ভাইরাল, আটক ৪

সিসি নিউজ ডেস্ক ।। সিরাজগঞ্জের শাহজাদপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে কৌশলে হোটেল কক্ষে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তারই স্কুলের বন্ধু ও বান্ধবীদের বিরুদ্ধে। এরা সবাই শাহজাদপুর উপজেলা সদরের রংধনু মডেল স্কুলের শিক্ষার্থী। এ ঘটনার পর হোটেল মালিক, দুই কিশোর ও এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, উপজেলা সদরের দ্বরিয়াপুর বাজারের সিরাজ টাওয়ারের তৃতীয় তলায় মাসুদ রানা নামে এক ব্যক্তির মালিকাধীন ‘রেড রোস্টার চাইনিজ রেস্টুরেন্ট’ নামে একটি খাবার হোটেল রয়েছে। ওই হোটেলের ভেতরে কয়েকটি ছোট ছোট গোপন কক্ষ রয়েছে, যেখানে যুগলরা সময় কাটায়। গত ২ জুন সন্ধ্যায় এক কিশোর তার কয়েকজন বন্ধু ও বান্ধবীদের ওই হোটেল নিয়ে যায়। এরপর এক কিশোরীকে গোপন কক্ষে নিয়ে যায় সে। সেখানে আপত্তিকর ভিডিও ধারণ করে। ঘটনার সময় হোটেল মালিক মাসুদ রানাও সেখানে উপস্থিত ছিল। পরে ওই সব ভিডিও তারা নিজেদের ফেসবুকে আইডি ও গ্রুপে আপলোড করে ও শেয়ার দেয়।

ওসি শাহিদ মাহমুদ আরো বলেন, বিষয়টি ভুক্তভোগীর অভিভাবকরা জানার পর তার চাচা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে হোটেল মালিক মাসুদ রানা, দুই কিশোর ও এক কিশোরীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ