• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জনগণ তথ্য চাইলে অযথা হয়রানি করা যাবে না-সৈয়দপুরে তথ্য কমিশনার

সিসি নিউজ ।। বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার ও সিনিয়র সচিব ড. আব্দুল মালেক বলেছেন, প্রশাসনের কাছে জনগণ তথ্য চাইলে অযথা হয়রানি করা যাবে না। এদেশ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হবে তখনই যখন সম্ভব হবে অবাধ তথ্য প্রবাহের । রোববার বিকেলে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজ মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ জনঅবহিতকরণ সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য কমিশনার আরও বলেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। তথ্য অধিকার আইনের মাধ্যমে সরকার তথ্যে জানালা খুলে দিয়েছে। অবাধ তথ্য প্রবাহে আর কোনো বাঁধা নেই। তিনি বলেন, সোনার বাংলা গড়তে হলে চাই প্রত্যাশা অনুযায়ী প্রতিপক্ষকে তথ্য প্রদান করা। চিন্তা, বাক স্বাধীনতা ও বিবেক দিয়ে তথ্যকে বিবেচনা করতে হবে। তবে মনে রাখতে হবে প্রতিবেশির সঙ্গে সম্পর্ক নষ্ট করে এমন তথ্য প্রকাশ করা যাবে না।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ বেগ প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে সকালে তথ্য অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ