• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের বীরমুক্তিযোদ্ধা জমির উদ্দিন দাফন সম্পন্ন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সবুজ সংঘ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে মরহুমকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাজের আগে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) মো. মাহ্মুদুল হাসান বীরমুক্তিযোদ্ধা জমির উদ্দিনের কফিনে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে দেন। পরে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। নীলফামারী জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করেন।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল আহমেদ, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবির, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ