বরিশাল: গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোটারদের আটক করতে ব্যর্থ হওয়ায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
বরখাস্তকৃ পুলিশ সদস্যরা হলেন- সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন, কনস্টেবল মো. নুরু, মো. শহিদ। তাৎক্ষণিক অপরজনের নাম জানা সম্ভব হয়নি।
বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ বাংলামেইলকে এর সত্যতা নিশ্চিত করেন।
উৎস: বাংলামেইল