• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রেণিকক্ষে রাবি শিক্ষিকাকে মারতে গেলেন ছাত্র!

সিসি নিউজ ডেস্ক।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক‌ই বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আইন বিভাগের ২৪৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকী।  বহিষ্কৃত শিক্ষার্থী আশিক উল্লাহ ওই বিভাগের মাস্টার্সের ছাত্র।

শিক্ষার্থীরা জানায়, চতুর্থ বর্ষের ক্লাস চলাকালীন ইমপ্রুভমেন্টের কথা বলে ক্লাসে প্রবেশ করেন আশিক উল্লাহ। ক্লাসের শেষের দিকে তিনি ওই শিক্ষিকাকে বিব্রত করার জন্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে শিক্ষিকা ক্লাস থেকে বের হতে গেলে আশিক দরজা বন্ধ করে তাকে মারার জন্য উদ্ধত হন। পরে শিক্ষার্থীরা তাকে ক্লাসরুমে আটকে রেখে শিক্ষিকাকে উদ্ধার করেন।

অধ্যাপক বেগম আসমা সিদ্দীকা বলেন, ‘আমি চতুর্থ বর্ষের ক্লাস শেষ করে বের হতে গেলেই সে আমার পথ অবরোধ করে। বিভাগের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আমার কাছে সমাধান চায়। আমি তাকে চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলতে বলি। কিন্তু সে কথা না শুনে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।’

বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আইন বিভাগের শ্রেণিকক্ষে এক ছাত্র ড. বেগম আসমা সিদ্দীকাকে হেনস্তা করেছে। এ ঘটনায় বিভাগের ‌ ছাত্র-ছাত্রীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ