• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে করোনায় এক দিনে ৫ জনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। দেশে আবার করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত জুনের ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনাভাইরাস শনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৯৭ জন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৫৪।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ৮৯৭ জনের মধ্যে রাজধানীসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬৭ জন। আর ঢাকা বিভাগে আক্রান্ত শনাক্ত ১ হাজার ৫৫৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। যেখানে গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার জানানো হয়েছিল ১৫ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের প্রথম খবর জানানো হয় ২০২০ সালের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ওই বছরের ১৮ মার্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ