• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১২ কেজি সিলিন্ডারের দাম ১২৫৪ টাকা

সিসি নিউজ ডেস্ক।। ভোক্তা পর্যায়ে ফের বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে খরচ করতে হবে ১ হাজার ২৫৪ টাকা।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে।

এত দিন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১ হাজার ২৪২ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১২ টাকা।

এলপিজির দাম ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজি ১০৪.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ৫.৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৫৭৫ টাকা, ১২ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৫৪ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৩০৭ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৫৬৮ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৬৭৩ টাকা, ১৮ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৮৮১ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ৯১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ২৯৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ৬১২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ১৩৬ টাকা, ৩৩ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ৪৯৯ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ৬৫৮ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৪ হাজার ৭০৪ টাকা।

এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ