• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দেয়া সেই ব্যক্তি মারা গেছেন

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় প্রেসক্লাব চত্বরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা কুষ্টিয়ার কাজী আনিস (৫০) মারা গেছেন। মঙ্গলবার (৫ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন। এর আগে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা ওই যুবক কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক নেতা।

মোহাম্মদ আলী নামে তার ঘনিষ্ঠজন জানান, কাজী আনিস একজন ব্যবসায়ী। পাওনা টাকা না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এর দুই মাস আগেও তিনি পাওনা টাকার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন। এরপর বিভিন্ন জায়গায় সহায়তার জন্য গেলেও সহায়তা না পেয়ে আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটান তিনি।

আনিসের বরাত দিয়ে মোহাম্মদ আলী জানিয়েছে, সে হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবে। ওই কোম্পানি তার পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে-এর আগেও মানববন্ধন করেছেন তিনি, কিন্তু কোনও লাভ হয়নি। তাই আজ গায়ে আগুন দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ