• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামার গ্রীন লিফ কিন্ডারগার্টেনের ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় কর্মচারী বরখাস্ত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার গ্রীন লিফ কিন্ডারগার্টেনের এক ৫ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে একই প্রতিষ্ঠানের কর্মচারী সত্যেন দেবনাথ (৪৫) এর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মচারীকে বরখাস্ত করেছে।

অভিযোগ সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সদরে অবস্থিত খানসামা গ্রীন লিফ ট্রাস্ট কর্তৃক পরিচালিত গ্রীন লিফ কিন্ডারগার্টেনে গত ৫ জুলাই ৫ম শ্রেণির ছাত্রী ক্লাস থেকে বাথরুমে গেলে একই প্রতিষ্ঠানের কর্মচারী (পিয়ন) সত্যেন দেবনাথ বাথরুমে প্রবেশ করে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ছাত্রীটির চিৎকারে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌছলে ঐ কর্মচারী পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সভাপতি সেই কর্মচারীকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করে ও স্কুল ছুটি ঘোষণা করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কর্মচারী ৩ সন্তানের জনক সত্যেন দেবনাথ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

গ্রীন লিফ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর দেবনাথ (সিদু) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অবগত হওয়ার পরপরই কমিটিকে জানিয়েছি। কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত পিয়ন সত্যেন দেবনাথকে বরখাস্ত করা হয়েছে। এরকম ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

এ বিষয়ে গ্রীন লিফ কিন্ডারগার্টেনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. আ স ম আতাউর রহমান (বাচ্চু) বলেন, ঘটনাটি জানার পরই ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওযা হয়েছে। এটা প্রতিষ্ঠানের জন্য অনেক লজ্জাজনক ঘটনা। যার জন্য দুঃখ প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ