• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যাত্রা বাতিল হয়নি: রংপুর এক্সপ্রেস চলবে শনিবার

সিসি নিউজ ডেস্ক ।। আগামীকাল শনিবার রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। শুক্রবার সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নন মুসলিম কর্মচারী না থাকায় আগামীকাল শনিবার রংপুর–ঢাকা রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে- রেলওয়ের এমন বিজ্ঞপ্তি প্রসঙ্গে জানতে চাওয়া হলে মাসুদ সারওয়ার বলেন, রংপুর এক্সপ্রেসের কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রা বাতিল করা হয়নি।

উল্লেখ্য, বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন মুসলিম রানিং কর্মচারী না থাকায় আগামীকাল শনিবার ৯ জুলাই রংপুর–ঢাকা রুটে ও সোমবার ১১ জুলাই ঢাকা–রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

এই বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। রংপুর এক্সপ্রেস আগামীকাল বন্ধ থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক। তিনি আগামীকাল ট্রেন বন্ধ থাকবে না বলে জানান। তবে সোমবার ট্রেনটি চলবে কি না এ বিষয়ে তিনি কিছু জানাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ