• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় পার্টিতে যোগ দিলেন হাবিব চৌধুরী

সিসি নিউজ।। জাতীয় পার্টিতে যোগ দিলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আল হেলাল চৌধুরীর সহোদর আহসান হাবিব চৌধুরী।

তিনি আজ শনিবার রাতে ইকু রিসোর্টে তার ইউনিয়নের শতাধিক লোকজন নিয়ে জাপার জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সিদ্দিকুল আলম সিদ্দিকের হাতে ফুলে তোড়া দিয়ে যোগদান করেন।

এ সময় জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠান শেষে সিদ্দিকুল আলম সংবাদকর্মীদের জানান, জাতীয় পার্টির আদর্শে অনুপ্রানিত হয়ে গত এক সপ্তাহের মধ্যে খাতামধুপুর, কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের দুই শতাধিক মানুষ যোগদান করেছে। তিনি বলেন, এসব লোকজন জাপায় যোগদান করার মাধ্যমে রংপুরের মাটি জাতীয় পার্টির দূর্গ হিসেবে আবারো প্রমানিত হলো।

উল্লেখ যে, আহসান হাবিব চৌধুরী বোতলাগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হামিদুল হক চৌধুরী ওরফে ঝান্টু চৌধুরীর পুত্র। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাবিব চৌধুরী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ