• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিকিনিতে ক্যামেরার সামনে আসছেন সোনম!

sonamবিনোদন ডেস্ক: এখন পর্যন্ত কোনো ছবিতেই আপত্তিকর দৃশ্য কিংবা খোলামেলা পোশাকে দেখা যায়নি সোনম কাপুরকে। কিন্তু এবার খোলস পাল্টে সম্পূর্ণ নতুনভাবে বড় পর্দায় নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। গত সাত বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বিকিনিতে ক্যামেরার সামনে আসছেন এই অভিনেত্রী।

যশরাজ ফিল্মসের ‘বেওকুফিয়া’ ছবিতে আবেগঘন চুমুর দৃশ্যের পাশাপাশি বিকিনি পরা সোনমকেও দেখতে পারবেন দর্শকেরা। তবে কি নিজের নামের পাশে ‘ব্যাড গার্ল’ তকমা বসিয়ে সাফল্যের চূড়ায় উঠতে চাচ্ছেন ২৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী!

‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ২০০৭ সালে বলিউডে পা রেখেছিলেন প্রখ্যাত অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও বলিউডে শক্ত একটি আসন গাড়তে ব্যর্থ হয়েছেন সোনম। গত বছর তাঁর অভিনীত ‘রানঝা’ ও ‘ভাগ মিলখা ভাগ’ ছবি দুটি দারুণ ব্যবসা করেছে। দুটি ছবিই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। সম্ভবত এই সাফল্যের ধারাবাহিকতায় ভাটা পড়তে দিতে চান না বলেই এবার ‘ব্যাড গার্ল’ ভাবমূর্তি গড়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনম।

আদিত্য চোপড়া প্রযোজিত যশরাজ ফিল্মসের ‘বেওকুফিয়া’ ছবিতে সোনমের বিপরীতে রয়েছেন ‘ভিকি ডোনার’ তারকা আয়ুষ্মান খুরানা। ‘বেওকুফিয়া’ মুক্তি পাচ্ছে ১৪ মার্চ। সম্প্রতি এর ট্রেলার মুক্তি পাওয়ার পর অনলাইনে রীতিমতো তোলপাড় পড়ে যায়। সেখানে সোনমের আবেদনময়ী রূপ দেখে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই আসছে দর্শকদের কাছ থেকে। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

‘বেওকুফিয়া’ ছবিতে প্রথমবারের মতো চুম্বন-দৃশ্যে দেখা যাবে সোনমকে। ছবিটিতে তিনি সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে দীর্ঘ চুম্বন-দৃশ্যে অভিনয় করেছেন। এত দিন বলিউডে ‘গুড গার্ল’ ভাবমূর্তি ধরে রাখলেও ‘বেওকুফিয়া’ মুক্তির পর নিঃসন্দেহে সোনমের সেই ভাবমূর্তি ভেঙে যাবে। নতুন ‘ব্যাড গার্ল’ ভাবমূর্তি গড়ার এই সিদ্ধান্ত নিয়ে সোনম বোকামি করেছেন, নাকি ঠিক করেছেন ছবির সাফল্য কিংবা ব্যর্থতার ওপরই তা নির্ভর করবে।

এদিকে সম্প্রতি জীবনসঙ্গী হিসেবে ‘ব্যাড বয়’ প্রীতির কথা জানিয়েছেন সোনম কাপুর। কেমন ছেলে পছন্দ জানতে চাইলে সোনম হেসে বলেন, ‘খারাপ ছেলেদেরই আমার ভালো লাগে। তবে সেই খারাপের একটি সীমারেখা থাকতে হবে। একটু দাগ না থাকলে ছেলেদের ঠিক মানায় না। তবে কেউ আমার জীবনসঙ্গী হতে চাইলে অবশ্যই তাঁকে মনের দিক থেকে পরিষ্কার হতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ