• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিসি নিউজ ডেস্ক।। যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও যশোর নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধোনিকে (৫২) প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে যশোর শহরের শংকরপুর আকবারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বদিউজ্জামান ধোনি যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৌনে ১২টার দিকে বদিউজ্জামান নিজের বাড়ির সামনে দোকানে বসেছিলেন। এ সময় রিকশায় করে কয়েকজন সেখানে গিয়ে জামার কলার ধরে টেনেহিঁচড়ে অতর্কিত ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে বদিউজ্জামানকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে বেলা ১২টা ১০ মিনিটে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ‘দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদল নেতা বদিউজ্জামানের মৃত্যু হয়েছে। কারা কী কারণে তাঁকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের শনাক্তে পুলিশের কয়েকটি দল মাঠে রয়েছে।’

যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইনশৃঙ্খলা অবনতির সামিল। আইন শৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে খুনিদের অবিলম্বে আটক করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ